আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে অনুষ্ঠিত হবে

Date:


মোহাম্মদ আমান উল্যা, চাটখিল প্রতিনিধি :
বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর নূর দুলাল বলেছেন আগামী দ্বাদশ সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে অনুষ্ঠিত হবে। যতই ষড়যন্ত্র হোক তাতে কোন লাভ হবে না। তিনি আরো বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমনি গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়পরায়ণতায় বিশ্বাসী ছিলেন তেমনি তার মেয়ে বর্তমান প্রধানমন্ত্রীও গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়পরায়ণতায় বিশ্বাসী বলে আজ বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে ফলে মানুষ সুবিচার পাচ্ছে। তিনি পশ্চিমাদের সমালোচনা করে বলেন- ১৯৭১ সালে আমেরিকা আমাদের বিরোধিতা করেছিল কিন্তু কোন লাভ হয়নি আজো কোন লাভ হবে না। পরিশেষে তিনি আগামী সংসদ নির্বাচনে নোয়াখালী-০১( চাটখিল সোনাইমুড়ি) আসন থেকে নৌকার প্রার্থী হিসেবে সকলের সমর্থন কামনা করেন।
তিনি গতকাল বিকালে নোয়াখালী চাটখিল উপজেলার ৭ নং হাটপুকুরিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক মত বিনিময় সভায় এসব কথা বলেন।
উক্ত সভায় ৭ নং হাটপুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন হাটপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বাকী বিল্লাহ,বদলকোট ইউপি চেয়ারম্যান সোলেমান শেখ প্রমুখ । সভায় ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি নিহত, পরকীয়াজনিত বিরোধের অভিযোগ; বাংলাদেশি এক ব্যক্তির ছবি প্রকাশ

কোম্পানীগঞ্জ( নোয়াখালী) প্রতিনিধি:ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে...

বসুরহাটে আবারো দুই হোটেলকে ৩৫ হাজার টাকা জরিমানা করলো নির্বাহী ম্যাজিস্ট্রেট

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে লাইসেন্স ছাড়া হোটেল পরিচালনা...

কোম্পানীগঞ্জে দুই প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ ও ধ্বংস

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর...

কোম্পানীগঞ্জে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা, খাদ্য ও শাকসবজির চারা বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি ও...