উপমহাদেশের বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা লুৎফুর রহমানের স্মৃতি চারন ও দোয়া অনুষ্ঠিত

Date:

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:: উপ মহাদেশের বিশিষ্ট আলেমেদ্বীন মরহুম মাওলানা লুৎফুর রহমানের স্মৃতিচরনে নোয়াখালী চাটখিল উপজেলায় করটখিল গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়ার আয়োজন করা হয়। আজ শনিবার এশার নামাজের পর মসজিদের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা করেন, চাটখিল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মহি উদ্দিন, সাহাপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা দেলোয়ার হোসেন, করটখিল কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা ক্বারী রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থেকে মরহুম মাওলানা লুৎফুল রহমানের ছোট ছেলে আবু সালমান মুহাম্মদ আম্মার বক্তব্য কালে পিতার বিষয়ে বলেন। সারা বাংলাদেশে ইসলামের খেদমেতের জন্য নিজের উপার্জিত অর্থ দিয়ে বিভিন্ন মসজিদ মাদ্রসা করে গেছেন। এছাড়াও কিছু দিন আগে নারায়নগঞ্জে ইসলামি জ্ঞান অর্জনের লক্ষ্যে ২৫০০ ইসলামি পাঠাগার তৈরি করেছেন। এছাড়াও বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ক্ষেত্রেও মরহুম মাওলানা লুৎফুল রহমানের অবদানের কথা তুলে ধরেন। পিতার বিভিন্ন ইসলামিক চিন্তা-চেতনার বিষয়ে প্রসংশা করে সকলের নিকট দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাধারন সম্পাদক মাওলানা আব্দুর রহমান, সহ-সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম, ওলামা বিভাগের সভাপতি মাওলানা নুরুন নবি, কচুয়া আহমদিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ওসমান গনি, ইউনিয়নের যুব বিভাগের সভাপতি ফজলুল করিম, সাংবাদিক এমরান হোসেন সোহাগসহ আরো অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

এক স্বপ্নের ফেরিওয়ালা গোলাম ছারওয়ার মিশু, স্বপ্ন দেখেন আলোকিত সিরাজপুর গড়ার

টাইম ডেস্ক:কেউ রাজনীতি করেন ক্ষমতার জন্য, কেউ ব্যক্তিগত স্বার্থে।...

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে ৫৮৮ কোটি টাকার প্রকল্প, নীরব পানি উন্নয়ন বোর্ড!

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ প্রকল্পে...

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে...

ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে হৃদরোগে রিপা প্যাথলজির মালিক হারুন’র মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান রিপা...