এমপি একরামকে বহিষ্কারের দাবিতে কোম্পানীগঞ্জে হরতাল ঘোষনা কাদের মির্জার

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে বহিষ্কারের দাবিতে কোম্পানীগঞ্জ উপজেলায় আগামীকাল রবিবার (২৪ জানুয়ারি) সকাল ৬ টা থেকে দূপুর ১২ টা পর্যন্ত আধাবেলা হরতালের ডাক দেয়া হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার বঙ্গবন্ধু চত্বরে বসুরহাট পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোটভাই আবদুল কাদের মির্জা অবস্থান ধর্মঘট সাময়িক স্থগিত করে এই আধাবেলা হরতালের ডাক দেন।

এর আগে শুক্রবার (২২ জানুয়ারি) বিকেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে কটূক্তি করার প্রতিবাদে বসুরহাট রূপালী চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করেন আবদুল কাদের মির্জা। সারারাত নেতাকর্মীরা শ্লোগান দিয়ে প্রতিবাদ জানানোর পর সকালে অবস্থান কর্মসূচি সাময়িক স্থগিত করে দাবি আদায়ের লক্ষ্যে বৃহত্তর ও কঠিন আন্দোলনের অংশ হিসাবে হরতালের ডাক দেন। হরতাল শেষে আগামীকাল বিকেলে নতুন কর্মসূচি ঘোষনা দেয়া হবে জানান কাদের মির্জা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ভোট হোক বিবেকের, নেতৃত্ব হোক সৎ মানুষ’র

সামনে স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচন কেবল একজন জনপ্রতিনিধি...

কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকাল সন্দেহে গ্রেপ্তার ৬

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকাল সন্দেহে ছয় ডাকাতকে গ্রেপ্তার...

উন্নয়নের পথে বাংলাদেশের অন্তর্নিহিত সংকট

সকল দেশে যেখানে অগ্রগতি, বাংলাদেশে কেন বাড়ে অবনতি?”—প্রশ্নটি কঠিন,...

নোয়াখালী-৫ আসনে সড়কের দুরবস্থা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন

মোহাম্মদ উল্যা,বিশেষ প্রতিনিধি: স্বাধীনতার পর থেকে নোয়াখালী-৫ আসনের রাজনীতিতে একটি...