কবিরহাটে নারায়ণগঞ্জ ফেরত যুবকের করোনা শনাক্ত

Date:

কবিরহাট (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর কবিরহাট উপজেলার নারায়ণগঞ্জ ফেরত এক যুবকের   করোনা  শনাক্ত করা হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান।

ওই যুবক উপজেলার বাটইয়া ইউনিয়নের বাসিন্দা এবং সে নারায়ণগঞ্জে একটি ড্যানিশ কারখানায় চাকরি করত। ওই যুবক গত এক সপ্তাহ আগে  ঢাকার নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়িতে আসে।

কবিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস জানান, গত মঙ্গলবার সর্দি, জ্বর নিয়ে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন  (২০) বছর বয়সী ওই যুবক। করোনার উপসর্গ কারণে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বাংলাদেশ ইনস্ট্রিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড অ্যানফেকসাস ডিজিস (বিআইটিআইডি) চট্টগ্রামে পাঠানো হয়। শুক্রবার রাতে রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।  রোগীর পরিবারের সদস্যরা বর্তমানে হোম কোয়ারেন্টাইনে । শনিবার সকালে রোগীর বাড়ি লকডাউন করা ঘোষণা করে ওই যুবককে ২০ শয্যাবিশিষ্ট চরআলগী হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে নেওয়া হবে এবং তার পরিবারের সকল সদস্যের নমুনা সংগ্রহ করা হবে।

নোয়াখালীর সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান  জানান, নোয়াখালীতে এখন পর্যন্ত মোট চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে সোনাইমুড়ীতে ইতালি প্রবাসী ও সেনবাগে এক রাজমিস্ত্রী মারা যাওয়ার পর তাদের করোনা পজিটিভি রিপোর্ট আসে। পরে মারা যাওয়া ইতালি প্রবাসীর তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীরও করোনা ধরা পড়ে। সর্বশেষ কবিরহাটের এক যুবকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি ফখরুল ইসলাম

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত...

ভোট হোক বিবেকের, নেতৃত্ব হোক সৎ মানুষ’র

সামনে স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচন কেবল একজন জনপ্রতিনিধি...

কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকাল সন্দেহে গ্রেপ্তার ৬

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকাল সন্দেহে ছয় ডাকাতকে গ্রেপ্তার...

উন্নয়নের পথে বাংলাদেশের অন্তর্নিহিত সংকট

সকল দেশে যেখানে অগ্রগতি, বাংলাদেশে কেন বাড়ে অবনতি?”—প্রশ্নটি কঠিন,...