কবিরহাটে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে ব্যবসায়ী নিহত

Date:

কবিরহাট (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর কবিরহাট উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত আরও চারজন আহত হয়েছেন।

শনিবার সকাল ১১টার দিকে কবিরহাট বাজারের কেজি স্কুলের সামনে বসুরহাট-কবিরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হাসেম শাকিল (১৮) উপজেলার বাটইয়া ইউনিয়নের চাঁনপুর শাহ্ গ্রামের আবুল খায়েরের ছেলে।

কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) ফজলুল কাদের পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অটোরিকশাটি বসুরহাট থেকে কবিরহাটের দিকে আসার পথে একটি পিকআপ ভ্যান ঘুরানের সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাকিল নামে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়। মৃতদেহ থানায় নিয়ে আসা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বসুরহাট পৌরসভার রামদী গ্রামে চোরচক্রের দৌরাত্ম্য: এলাকাবাসীর আতঙ্ক!

এএইচএম মান্নান মুন্না :নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের রামদী...

বসুরহাট একাডেমীর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী-অভিভাবক সম্পৃক্ততা বৃদ্ধি এবং...

নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও জেলার সকল...

ক্যাশ ভল্টের ৬০ লাখ টাকা আত্মসাৎ, তিনজন কারাগারে

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে অবস্থিত ‘এস বি...