করোনায় সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় সাংবাদিকদের সাথে বসুরহাট পৌর মেয়রের মতবিনিময়

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা :: ‘করোনা ভাইরাস সৃষ্ট পরিস্থিতি মোকাবেল’ শীর্ষক সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা শুক্রবার  বিকেল ৪টায় বসুরহাট পৌর মেয়র কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমদ, সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা, পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল হক এবং জাতীয় ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা মহামারির এই সময়ে  বিরতিহীনভাবে সামাজিক সচেতনতা তৈরি ও শারীরিক দূরত্ব বজায় রাখার তৎপরতা, গরীবদের মাঝে ত্রাণ বিতরণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন প্রচেষ্টা অব্যাহত রাখায় পৌর মেয়র, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের প্রশংসা করেন। এছাড়াও সংবাদ পত্রকে সমাজের দর্পন উল্লেখ করে এ মহামারি মোকাবেলায় গণমাধ্যমকর্মীদের তথ্য দিয়ে আগামীদিনে সহযোগিতা করার অনুরোধ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালীতে আড়তে মজুত রাখা ৩০ কেজি ইলিশ জব্দ, গেল এতিমখানায়

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের...

বিদ্যুৎ বিভ্রাট ও জনস্বাস্থ্য: গভীর রাতে দুর্ভোগের নীরব আর্তনাদ

গভীর রাতে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট কেবল একটি নাগরিক সেবা...

বর্তমান বাংলাদেশে প্রায় প্রতিটি পেশাই আজ দুর্নীতিমুক্ত নয়

শিক্ষকতাও এর বাইরে নয়। একটি দেশ ও জাতি গঠনের...

মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন, ফখরুল ইসলাম এমপিকে অভিনন্দন, এলাকায় মিষ্টি বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুছাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও...