কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Date:

নুর উদ্দিন মুরাদ, বিশেষ প্রতিবেদক :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে ছোট ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে দুইটি শ্যালো মেশিন আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াছিন রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালত মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াছিন জানান, উপজেলার চরহাজারী আবু মাঝির হাট সংলগ্ন ছোট ফেনী নদী থেকে বালু উত্তোলন করছে গোপন খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে দুইটি শ্যালো মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত পাইপগুলো ধ্বংস করা হয়।

এসময় তিনি আরো জানান, অবৈধ বালু উত্তোলন ও বিক্রি বন্ধের বিষয়ে প্রশাসন সোচ্চার রয়েছে। তারই ধারাবাহিকতায় এই অভিযান চালানো হয়। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি ফখরুল ইসলাম

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত...

ভোট হোক বিবেকের, নেতৃত্ব হোক সৎ মানুষ’র

সামনে স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচন কেবল একজন জনপ্রতিনিধি...

কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকাল সন্দেহে গ্রেপ্তার ৬

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকাল সন্দেহে ছয় ডাকাতকে গ্রেপ্তার...

উন্নয়নের পথে বাংলাদেশের অন্তর্নিহিত সংকট

সকল দেশে যেখানে অগ্রগতি, বাংলাদেশে কেন বাড়ে অবনতি?”—প্রশ্নটি কঠিন,...