কোম্পানীগঞ্জে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ঘরের আড়ার সঙ্গে মোঃ ইসমাইল হোসেন (৫৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বড় বাড়ী থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে মানসিক ভাবে হতাশায় ভুগছিলেন ইসমাইল। সবসময় শান্ত থাকতেন। প্রায় মানসিক সমস্যা দেখা যেত। চিকিৎসা করানো হয়েছিল কুমিল্লাসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে। সোমবার দুপুরে পরিবারের লোকজন বিভিন্ন কাজে ব্যস্ত থাকার ফাঁকে বসতঘরের একটি রুমের মধ্যে আড়ার সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেন ইসমাইল।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...

নোয়াখালীর ৫টি আসনে বিএনপির বিজয়, একটিতে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে...

নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষ প্রতীকের ফখরুল বিজয়ী

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫...