কোম্পানীগঞ্জে দোকান চালাচ্ছেন করোনা রোগী! আটক করল পুলিশ

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত এক দর্জিকে দোকানে কার্মরত অবস্থায় আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। বুধবার দুপুরে তাকে উপজেলার বসুরহাট বাজারের আরডি শপিং মলের তৃতীয় তলা থেকে আটক করে প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে।

আটকৃত রমজান আলী খোকন (৩৫) বসুরহাট আরডি শপিং মলের মায়ের দোয়া টেইলার্স অ্যান্ড বোরকা হাউজের কর্ণধার। তিনি বসুরহাট পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের নয়ন হাজি বাড়ির লোকমান হোসেনের ছেলে।

কোম্পানীগঞ্জ উপজেরা স্বাস্থ্য কর্মকর্তা মো. সেলিম জানান, খোকন গত ১০ জুলাই তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসলে তাঁর বাড়ি লকডাউন ঘোষণা করে তাকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। কিন্তু তিনি করোনায় আক্রান্তের তথ্য গোপন রেখে বুধবার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার সময় পুলিশ তাকে আটক করে প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টারে পাঠান।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে করোনা আক্রান্ত ব্যক্তিকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে আটক করে প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...

নোয়াখালীর ৫টি আসনে বিএনপির বিজয়, একটিতে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে...

নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষ প্রতীকের ফখরুল বিজয়ী

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫...