কোম্পানীগঞ্জে নতুন করে আরও ৫ জনের করোনা শনাক্ত

Date:

নুর উদ্দিন মুরাদ (বিশেষ প্রতিনিধি) :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন করে আরও ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। উপজেলায় আগের ৯ জন সহ মোট আক্রান্ত ১৪ জন।
নতুন আক্রান্ত ৫ জন হলেন, বসুরহাট পৌরসভার বসুরহাটের বিশিষ্ট ব্যবসায়ী বাবু অরবিন্দ ভৌমিকের ছেলে অভিষেক ভৌমিক ও ছেলের বউ নবনিতা ভৌমিক, আরডি শপিং মলের দোকানদার জাহাঙ্গীর, চরপার্বতী ৪নং ওয়ার্ডের ডাঃ সাইফুল ইসলাম ও তার বাবা সফিকুর রহমান।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ সেলিম জানান, ৬ জুন কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের নমুনা সংগ্রহ করে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল।
বুধবার (১০ জুন) দুপুর ১২ টায় তাদের রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়েছে। আক্রান্তদের নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত আইসোলশনে পাঠানো হবে।
উল্লেখ্য, এর আগে কোম্পানীগঞ্জ উপজেলায় নয় জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল, তার মধ্যে ৮ জন শহীদ ভুলু স্টেডিয়ামের আইসোলশন থেকে সুস্থ্য হয়ে ফিরেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি...

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...

বসুরহাট পাঠাগার’র ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট পাঠাগার'র ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা...