কোম্পানীগঞ্জে ফখরুল ইসলাম’র উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া

Date:

নোয়াখালী প্রতিনিধি:
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় (সিসিইউ) চিকিৎসাধীন আছেন। তার রোগমুক্তির জন্য দেশজুড়ে দোয়া চলছে। তার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন
নোয়াখালী -৫ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ফখরুল ইসলাম’র উদ্যোগে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

শনিবার (২৯ নভেম্বর) কোম্পানীগঞ্জ উপজেলার মেট্রো হোমস্ টাওয়ারে বাদ আছর এ দোয়ার আয়োজন করা হয়।দোয়া ও মাহফিল পরিচালনা করেন বসুরহাট কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মাকছুদের রহমান।

এ সময়ে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নূরুল আলম শিকদার, বিএনপি নেতা আফতাব আহমেদ বাচ্চু,জাহাঙ্গীর আলম,একরামুল হক মিলন,পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্যাহ আল মামুন, মমিনুল হক, নুরনবী (কাউন্সিলর) ছালা উদ্দীন, মেহেদী হাসান টিপু, রাফেল, হায়দার, আজমীর, ছালা উদ্দীন সুমন, শাহীনসহ বিভিন্ন ইউনিয়ন এর নেতৃবৃন্দ।

গত রোববার রাত ৮টার দিকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তিনি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

মেডিক্যাল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞরা সিসিইউতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানাযায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালী-৫ আসনে নির্বাচন কমিশনের নীরবতা নিয়ে জামায়াত প্রার্থীর অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালী-৫...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথ বাহীনীর টহল ও ভোট কেন্দ্র পরিদর্শন

নোয়াখালী প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু,...

কোম্পানীগঞ্জে ৩য় ও ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি:জাতীয় বেতন কমিশন ২০২৫-এর সুপারিশ অনুযায়ী নবম পে-স্কেল...

নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম: CPF Computer Learning Centerঠিকানা: সিরাজপুর, নোয়াখালীরগ্রামীণ ও...