কোম্পানীগঞ্জে বিস্ফোরক মামলায় জামায়াত আমির গ্রেফতার

Date:

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় চরহাজারী ইউনিয়ন জামাত আমির মো. শাহাজাহান( ৪৯) কে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১ এপ্রিল) ভোরে চরহাজারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত  মো. শাহাজাহান ৩নং চরহাজারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও হাজারী হাট মাদ্রাসার উপাধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন ।

তিনি গত সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে (৭ ফেব্রুয়ারি) চরহাজারী ইউনিয়নে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করে ছিলেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমনের নেতৃত্বে ওই জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে গত ২৯ মার্চ কোম্পানীগঞ্জ থানায় দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এছাড়া মো. শাহাজাহানের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় আগেরও চারটি মামলা রয়েছে বলে পুলিশ জানান ।তবে ,তার পরিবার থেকে বলা হচ্ছে মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসানো হচ্ছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

গভীর সাগরে ভাসতে থাকা হাতিয়ার ১৯ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

নোয়খালী প্রতিনিধি: ইঞ্জিন বিকল হয়ে গভীর বঙ্গোপসাগরে ভাসতে থাকা নোয়াখালী...

জলাবদ্ধতায় যোগাযোগ বিচ্ছিন্নতা, হাসপাতালে যেতে না পেরে ঘরেই সন্তানসহ মারা গেলেন প্রসূতি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় জলাবদ্ধতা ও ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার...

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...