কোম্পানীগঞ্জে শহীদ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোহাম্মদ’র নাম পলক উম্মোচন

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ৭১’র রণাঙ্গনের শহীদ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোহাম্মদ’র নাম পলক উম্মোচন করা হয়েছে। শনিবার (২৫জুলাই) সকাল ৯টায় নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ৫নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা জিয়াউল হক জিয়া চেয়ারম্যান বাড়ীর দরজায় দৃষ্টিনন্দন এ পলকটি নির্মাণ করা হয়। পলক উম্মোচন করেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। পরে ওই পলকে সকল শহীদদের স্মরণে তিনি শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।

পলক উম্মোচন শেষে মেয়র আবদুল মির্জা বলেন, এ পলক দেখে নতুন প্রজন্ম মুক্তিযোদ্ধাদের সম্পর্কে জানতে পারবে। কেন তারা মুক্তিযোদ্ধে অংশগ্রহণ করেছে? মুক্তিযোদ্ধা জিয়াউল হক জিয়ার এ উদ্যোগকে স্বাগত জানান। কোম্পানীগঞ্জের প্রত্যেক মুক্তিযোদ্ধার স্মৃতির লক্ষ্যে মৃত্যুর পর তাদের স্ব স্ব বাড়ির সম্মুখে এমন পলক নির্মাণে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। এ সমাজে সদ্য প্রতিষ্ঠিত প্রতিবন্ধী সমাজ কল্যাণ সমিতির সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

উপজেলা বিএনপি’র আহ্বায়ক মুক্তিযোদ্ধা জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে পলক উম্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবু নাছের, মুক্তিযোদ্ধা নুর নবী চৌধুরী, বসুরহাট পৌর কৃষকলীগ সভাপতি সাহাব উদ্দিন, ইউপি সদস্য আলা উদ্দিন, বিএনপি নেতা আবুল হোসেন মানিক, মফিজ উল্যাহ, মিজানুর রহমান, আলা উদ্দিন, কামাল উদ্দিন, মোস্তাফিজুর রহমান, ইউসূফ সুমন, নিয়াজ আল মাহমুদ, মাস্টার আলমগীর হোসেন, নুর নবী বাবুল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

এক স্বপ্নের ফেরিওয়ালা গোলাম ছারওয়ার মিশু, স্বপ্ন দেখেন আলোকিত সিরাজপুর গড়ার

টাইম ডেস্ক:কেউ রাজনীতি করেন ক্ষমতার জন্য, কেউ ব্যক্তিগত স্বার্থে।...

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে ৫৮৮ কোটি টাকার প্রকল্প, নীরব পানি উন্নয়ন বোর্ড!

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ প্রকল্পে...

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে...

ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে হৃদরোগে রিপা প্যাথলজির মালিক হারুন’র মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান রিপা...