কোম্পানীগঞ্জে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদকসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, শুক্রবার দিনগত গভীর রাতে তাদেরকে উপজেলার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। এসময় পুলিশ তাদের কাছ থেকে ০৮পিস ইয়াবা উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা হলো, চরকাঁকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আবদুর রহমান হাফেজ বাড়ীর আবুল কালামের ছেলে মো. জাফর উল্যা রাসেল (২৫), একই এলাকার কামাল উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন সুরুজ (৪০), কবির আহাম্মদের ছেলে মো. ইয়াছিন (২৫) ও মুছাপুর ইউনিয়নের রশিদ মেস্ত্রীর ছেলে মোঃ ফয়সাল (২৫)।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

দারুল উলুম আল – ইসলামীয়া মাদ্রাসা বামনী’র মজলিসে আমেলা’র নতুন কমিটি গঠন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দারুল উলুম আল ইসলামীয়া বামনী...

নিরাপদ অভিবাসন বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা ও চেক বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ...

দারুল উলুম আল – ইসলামীয়া মাদ্রাসা বামনী’র মজলিসে আমেলা’র নতুন কমিটি গঠন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দারুল উলুম আল ইসলামীয়া বামনী...

বসুরহাটে ৪ সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীকে মোবাইল কোর্টে জরিমানা

কোম্পনীগঞ্জ প্রতিনিধি:ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বসুরহাটে ৪...