চাটখিল ফোরাম সাধারণ সম্পাদকে’র বাবা-মায়ের কবর জিয়ারত

Date:

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :
চাটখিল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক চাটখিল বার্তার প্রধান সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদের বাবা-মায়ের কবর জিয়ারত করলেন এ্যাডভানস‌ টেকনোলজির সিইও শিল্পপতি মোহাম্মদ সেলিম , সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইমাম হাসান, দশঘরিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান ছুটটুসহ বিশিষ্টজনেরা। মঙ্গলবার বিকালে ফারুক সিদ্দিকী ফরহাদের আবুতোরাব গ্রামের পারিবারিক কবরস্থানে শায়িত তাঁর বাবা- মায়ের কবরের পাশে দাঁড়িয়ে তাঁরা দোয়া এবং মোনাজাতে অংশ নেন । এ সময় চাটখিল মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ , রাহিম ট্রেডিং কর্পোরেশনের প্রধান নির্বাহী মাইন উদ্দিন বাঁধন, সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন। উল্লেখ্য সাংবাদিক ফরহাদের বাবা চাটখিলের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক আব্দুল মতিন ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর এবং মাতা পারভিন আক্তার গত ১৩ জুন বৃহস্পতিবার দিবাগত রাতে ইন্তেকাল করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

এক স্বপ্নের ফেরিওয়ালা গোলাম ছারওয়ার মিশু, স্বপ্ন দেখেন আলোকিত সিরাজপুর গড়ার

টাইম ডেস্ক:কেউ রাজনীতি করেন ক্ষমতার জন্য, কেউ ব্যক্তিগত স্বার্থে।...

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে ৫৮৮ কোটি টাকার প্রকল্প, নীরব পানি উন্নয়ন বোর্ড!

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ প্রকল্পে...

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে...

ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে হৃদরোগে রিপা প্যাথলজির মালিক হারুন’র মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান রিপা...