নোয়াখালী প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে ভোটকেন্দ্র ও আশেপাশের এলাকায় যৌথ টহল কার্যক্রম পরিচালনা করা হয়।
শুক্রবার ৬ ফেব্রুয়ারি বিকালে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর পার্বতী ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে
যৌথ টহল কার্যক্রমটি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম’র নেতৃত্বে কোম্পানীগঞ্জ আর্মি ক্যাম্প, কোম্পানীগঞ্জ থানা পুলিশ এর সমন্বয়ে পরিচালিত হয়। এ সময় চর পার্বতী ইউনিয়নসহ মোট ৪ (চার)টি ভোটকেন্দ্র
সরেজমিনে পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে ভোটকেন্দ্রসমূহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সম্ভাব্য ঝুঁকিসমূহ পর্যবেক্ষণ করা হয়।
একই সঙ্গে স্থানীয় জনগণের মাঝে নির্বাচন সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি ও আস্থা তৈরির লক্ষ্যে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়।
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে উপজেলা প্রশাসন, কোম্পানীগঞ্জ, নোয়াখালী কর্তৃক এ ধরনের টহল ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে মর্মে জানানো হয়।

