টাইম ডেস্ক:
নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন সাবেক সদস্য,সাবেক ছাত্রদল নেত্রী,ব্যারিস্টার পারভিন কাউসার মুন্নী।
শুক্রবার সন্ধ্যা ৭ টায় নোয়াখালী টাইমসকে মোবাইল বার্তায় এই অভিনন্দন জানান।
এছাড়াও নোয়াখালী পাঁচটি আসন থেকে যাঁরা নব নির্বাচিত হয়েছেন সকল সংসদ সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
বিশেষ করে, নোয়াখালী-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফখরুল ইসলামকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
যিনি সকল প্রতিকূলতার মধ্য দিয়ে দৃঢ় নেতৃত্ব প্রদান করে এই গৌরবময় বিজয় অর্জন করেছেন। তাঁর প্রজ্ঞা, সাহসিকতা ও ত্যাগী নেতৃত্ব নোয়াখালী-৫ আসনের জনগণের আশা, আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছেন।
আমি বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে নোয়াখালী-৫ আসন উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন দিগন্ত উন্মোচন করবে।
উল্লেখ্য,নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলাম’র নির্বাচনী এলাকায় ব্যারিস্টার পারভিন কাউসার মুন্নী দলীয় আদর্শের প্রতি অঙ্গীকার বদ্ধহয়ে ভোটের মাঠে গণসংযোগ, লিফলেট বিতরণসহ নির্বাচনী প্রচারণাকে গতিশীল ও ফলপ্রসূ করেছেন। সার্বিকভাবে বলা যায়, তিনি প্রার্থীর পক্ষে অত্যন্ত দায়িত্বশীল ও প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন।

