নোয়াখালীতে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে আটক

Date:

নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে চোরাই মটরসাইকেলসহ আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে। মঙ্গলবার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার জালাল আহমেদ বাড়ির সামনে থেকে নাম্বারবিহীন ২টি মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, সুধারাম উপজেলার কাদির হানিফ ইউনিয়নের মৃত মিজানুর রহমানের ছেলে মো. মুয়াজ হোসেন ওরফে রাফেজ (২৫),বেগমগঞ্জ উপজেলার চৌহমুহনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের এমাম হোসেনের ছেলে মো.শাওন।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার সন্ধ্যায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা যোগসাজশ করে অবৈধ রেজিস্ট্রার বিহীন মোটরগাড়ি বিক্রি করছে এমন সংবাদ পায়। তাৎক্ষণিক ডিবি পুলিশ সেখানে অভিযানে চালিয়ে চোরাই গাড়িসহ দুই আসামিকে আটককরে। আটককৃত আসামি মুয়াজ হোসেন রাফেজের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় ৫টি মামলা এবং ২নং আসামির মো.শাওনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানার ৩টি মামলা রয়েছে। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা, খাদ্য ও শাকসবজির চারা বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি ও...

বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন’র শেষ বিদায়, জাসদের শ্রদ্ধা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

টাইম ডেস্ক :স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা, জাসদের প্রবীণ নেতা...

বসুরহাট পৌরসভার রামদী গ্রামে চোরচক্রের দৌরাত্ম্য: এলাকাবাসীর আতঙ্ক!

এএইচএম মান্নান মুন্না :নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের রামদী...

বসুরহাট একাডেমীর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী-অভিভাবক সম্পৃক্ততা বৃদ্ধি এবং...