নোয়াখালীতে দুটি আইসিইউ-ভেন্টিলেটর দিলেন ওবায়দুল কাদের

Date:

নিউজ ডেস্ক :: করোনা রোগীদের চিকিৎসায় নোয়াখালী কোভিড হাসপাতালের জন্য সর্বাধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ দুটি আইসিইউ-ভেন্টিলেটর দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজস্ব তহবিল থেকে তিনি এ ভেন্টিলেটর দুটি প্রদান করেন।

সোমবার স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের কাছে ভেন্টিলেটর দুটি হস্তান্তর করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, নোয়াখালী কোভিড অস্থায়ী হাসপতালে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থাসহ নোয়াখালী সদর হাসপাতালের পুরাতন ভবন ভেঙে আধুনিক মানের হাসপাতাল করার দরপত্র আহ্বান করা হয়েছে। এছাড়া নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ, বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার পরিধি আরো বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

তিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-০৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরীর করোনাকালীর সংকট মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রশংসা করেন। এছাড়া সরকারের পাশাপাশি জেলার সামর্থ্যবানদের স্বাস্থ্যসেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে প্রকাশ্যে ধূমপান করতে নিষেধ করায় এক বৃদ্ধকে অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রকাশ্যে ধূমপান করতে নিষেধ করায়...

নোয়াখালীতে আড়তে মজুত রাখা ৩০ কেজি ইলিশ জব্দ, গেল এতিমখানায়

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের...

বিদ্যুৎ বিভ্রাট ও জনস্বাস্থ্য: গভীর রাতে দুর্ভোগের নীরব আর্তনাদ

গভীর রাতে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট কেবল একটি নাগরিক সেবা...

বর্তমান বাংলাদেশে প্রায় প্রতিটি পেশাই আজ দুর্নীতিমুক্ত নয়

শিক্ষকতাও এর বাইরে নয়। একটি দেশ ও জাতি গঠনের...