নোয়াখালীতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মানববন্ধন

Date:

সদর (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীতে করোনা ও বন্যা পরিস্থিতিতে চলমান একাদশ শ্রেণির ভর্তি খরচ ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের এক বছরের বেতন ভাতা সরকারিভাবে বহনের দাবী জানানো হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবী জানান সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
প্রায় আধাঘন্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য রাখেন, ছাত্র ফ্রন্টের জেলা আহ্বায়ক কাজী জহির উদ্দিন, সাধারণ সম্পাদক জহিরুল হক ফয়সাল ও সদস্য মহিদুল ইসলাম দাউদসহ অনেকে।
বক্তারা বলেন, পুরো বিশ্ব করোনায় বিপর্যস্ত অপর দিকে বাংলাদেশে নতুন করে যোগ হয়েছে বন্যা। করোনা ও বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিন্ম আয়ের মানুষ। দেশের বেশিরভাগ মানুষই কৃষক-শ্রমিক। তাই চলমান একাদশ শ্রেণির ভর্তি খরচ ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের এক বছরের বেতন ভাতা সরকারিভাবে বহনের দাবী জানানো হয়। না হয় অন্তত ২ কোটি শিক্ষার্থী ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়বে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ভোট হোক বিবেকের, নেতৃত্ব হোক সৎ মানুষ’র

সামনে স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচন কেবল একজন জনপ্রতিনিধি...

কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকাল সন্দেহে গ্রেপ্তার ৬

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকাল সন্দেহে ছয় ডাকাতকে গ্রেপ্তার...

উন্নয়নের পথে বাংলাদেশের অন্তর্নিহিত সংকট

সকল দেশে যেখানে অগ্রগতি, বাংলাদেশে কেন বাড়ে অবনতি?”—প্রশ্নটি কঠিন,...

নোয়াখালী-৫ আসনে সড়কের দুরবস্থা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন

মোহাম্মদ উল্যা,বিশেষ প্রতিনিধি: স্বাধীনতার পর থেকে নোয়াখালী-৫ আসনের রাজনীতিতে একটি...