পঞ্চম ধাপে ভাসানচর পৌঁছেছে ২২৫৭ রোহিঙ্গা

Date:

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীল হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তরের পঞ্চম ধাপের প্রথম পর্যায়ে দুই হাজার ২৫৭জন রোহিঙ্গা শরণার্থী ভাসানচরে পৌঁছেছে। বুধবার (৩ মার্চ) দুপুর ২টায় নৌবাহিনীর ছয়টি জাহাজে করে তাদের ভাসানচরে এসে পৌঁছায়। এ নিয়ে ভাসানচরে রোহিঙ্গার সংখ্যা ১২ হাজার ছাড়ালো।

এর আগে, সকালে নৌবাহিনীর ছয়টি জাহাজ ২২৫৭ জন রোহিঙ্গা নিয়ে ভাসান চরের উদ্দেশ্যে রওনা হয়। উখিয়া হইতে চট্টগ্রাম আসার পথে অসুস্থ হওয়ায় ২ জন রোহিঙ্গা লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়। ৫ম ধাপে আগত রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ৫৬৩ জন পুরুষ, ৬৬৫ মহিলা ও ১০২৯ শিশু রয়েছে।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম বলেন, দুই হাজার ২৫৭জন রোহিঙ্গাকে জাহাজ থেকে নামিয়ে প্রাথমিক মেডিক্যাল পরীক্ষা শেষে গাড়িতে করে ওয়্যার হাউজে সমবেত করা হয়েছে। পরে সেখানে তাদেরকে ভাসানচরে বসবাসের বিভিন্ন নিয়ম-কানুন সম্পর্কে ব্রিফ করা হয়। ব্রিফ শেষে তাদের ভাসানচরের ক্লাস্টারে স্থানান্তর করা হয়। এ সময় ঘাটে উপস্থিত ছিলেন নৌবাহিনী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।

উল্লেখ্য, গত বছরের ৪ ডিসেম্বর প্রথম ধাপে আনুষ্ঠানিকভাবে নারী, পুরুষ ও শিশুসহ নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে পৌঁছান এক হাজার ৬৪২ জন রোহিঙ্গা। রোহিঙ্গাদের জন্য প্রস্তুত ৭, ৮, ৯ ও ১০ নম্বর ক্লাস্টারে তাদের রাখা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

এক স্বপ্নের ফেরিওয়ালা গোলাম ছারওয়ার মিশু, স্বপ্ন দেখেন আলোকিত সিরাজপুর গড়ার

টাইম ডেস্ক:কেউ রাজনীতি করেন ক্ষমতার জন্য, কেউ ব্যক্তিগত স্বার্থে।...

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে ৫৮৮ কোটি টাকার প্রকল্প, নীরব পানি উন্নয়ন বোর্ড!

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ প্রকল্পে...

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে...

ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে হৃদরোগে রিপা প্যাথলজির মালিক হারুন’র মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান রিপা...