প্রধানমন্ত্রীর পক্ষে ২ হাজার কম্বল বিতরণ করলেন পৌর মেয়র কাদের মির্জা

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে ২ হাজার কম্বল বিতরণ করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। রোববার (৫ ডিসেম্বর) সকালে বসুরহাট পৌরসভা চত্বরে এসব কম্বল বিতরণ করেন তিনি।

এ সময় আবদুল কাদের মির্জা বলেন, যারা শীতে অসহায়ভাবে জীবন-যাপন করছেন তাদের পাশে আমাদের সকলের দাঁড়ানো উচিত। শীতার্ত, অসহায় ও দুস্থ মানুষকে উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির পক্ষ থেকে দুই হাজার কম্বল বিতরণ করছি।

বসুরহাটে স্বল্প আয়ের ২শ’ব্যবসায়ীদের মাঝে কম্বল বিতরনের ঘোষণা দেন আবদুল কাদের মির্জা ।তিনি আরও বলেন, জাতির পিতার সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার দারিদ্র্য ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে হলে জনপ্রতিনিধিদের যার যার অবস্থান থেকে অসহায়দের পাশে দাঁড়াতে হবে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির জনকল্যাণমূলক কাজের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আমি সব সময় আপনাদের পাশে থাকবো।

 এছাড়াও অসহায় শীতার্তদের জন্য পর্যায়ক্রমে সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় বসুরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক মো. ইউনুস ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে পুকুরের কচুরিপানা থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানি...

মুছাপুর রেগুলেটর নির্মাণ হলে কর্মসংস্থান ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে

স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি...

মুছাপুরে নতুন করে রেগুলেটর নির্মাণ হলে বদলে যাবে নোয়াখালীসহ উপকূলের অর্থনীতি

মুছাপুরে পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি,...

কোম্পানীগঞ্জে অবৈধ বালুবাহী ড্রামট্রাকের বিরুদ্ধে অভিযান: ৫ চালককে অর্থ দণ্ডিত, ৪ জনের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধ বালুবাহী ও ওভারলোড ড্রামট্রাকের...