বিয়ের পিঁড়িতে বসলেন নোয়াখালীর সৌরভ,চাঁপায় নবাবগঞ্জের ফৌজিয়া

Date:

টাইম ডেস্ক:
বিয়ের পিঁড়িতে বসলেন নোয়াখালীর ‘বর’ ইঞ্জিনিয়ার এমদাদ হোসেন (সৌরভ) ও চাঁপায় নবাবগঞ্জের ‘কন্যা’ ডাক্তার ফৌজিয়া জামান।

শুক্রবার (৩১ জানুয়ারী) ঢাকা মোহাম্মদপুর রায়ের বাজার হেডওয়ে রাজকমল আবাসিক কনভেনশনে পারিবারিকভাবে বিকাল ৩ টায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এই নব দম্পতি নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের সমাজ সেবক ও দানশীল ব্যাক্তিত্ব নুর আমিন (মাইজ্জা মিয়া) এর চতুর্থ পুত্র ও সাউথ আফ্রিকা প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ABDUR RAHIM NURAMIN এর ছোট ভাই ইঞ্জিনিয়ার এমদাদ হোসেন (সৌরভ) এবং চাঁপায়নবাবগঞ্জের রহনপুর এলাকার শিক্ষক মনিরুজ্জামান বিএসসি’র কন্যা ডাক্তার ফৌজিয়া জামান’র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
এ নব দম্পতির নতুন জীবনের স্বপ্নিল সূচনা রাঙানো (বৌভাত) অনুষ্ঠানে ডাক্তার, সাংবাদিক, কবি সাহিত্যিক, শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বন্ধু- বান্ধবসহ নিকট আত্মীয় – স্বজন ছিলো আমন্ত্রিত।
এ নব দম্পতি একে অপরকে পেয়ে ভারী খুশি। তাদের বিবাহিত নবজীবন পদার্পণে আমন্ত্রিত অতিথিবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।ব্যক্তিগত জীবনে তারা সুখী হবেন বলে অতিথিরা এমন প্রত্যাশা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা, খাদ্য ও শাকসবজির চারা বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি ও...

বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন’র শেষ বিদায়, জাসদের শ্রদ্ধা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

টাইম ডেস্ক :স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা, জাসদের প্রবীণ নেতা...

বসুরহাট পৌরসভার রামদী গ্রামে চোরচক্রের দৌরাত্ম্য: এলাকাবাসীর আতঙ্ক!

এএইচএম মান্নান মুন্না :নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের রামদী...

বসুরহাট একাডেমীর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী-অভিভাবক সম্পৃক্ততা বৃদ্ধি এবং...