বেগম রোকেয়া দিবসে কোম্পানীগঞ্জে ৫ জয়িতাকে সম্মাননা

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পাঁচ নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ সম্মাননা দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সেলিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আমির হোসেন বিএসসি, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন শাহীন, বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসাইন, কোম্পানীগঞ্জ থানার এসআই আক্তার হোসাইন প্রমূখ।

শ্রেষ্ঠ পাঁচ জয়িতা হলেন, অর্থনেতিক ভাবে সাফল্য অর্জনকারী বসুরহাট পৌরসভার সেলিনা আক্তার, সফল জননী নারী হিসেবে মুছাপুরের কহিনুর বেগম, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী বসুরহাট পৌরসভার সাজেদা আখতার খানম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় শাহিদা আক্তার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় জীবন সুলতানা। এই পাঁচ জয়িতাকে উপজেলার শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা ক্রেস ও সনদ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

এক স্বপ্নের ফেরিওয়ালা গোলাম ছারওয়ার মিশু, স্বপ্ন দেখেন আলোকিত সিরাজপুর গড়ার

টাইম ডেস্ক:কেউ রাজনীতি করেন ক্ষমতার জন্য, কেউ ব্যক্তিগত স্বার্থে।...

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে ৫৮৮ কোটি টাকার প্রকল্প, নীরব পানি উন্নয়ন বোর্ড!

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ প্রকল্পে...

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে...

ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে হৃদরোগে রিপা প্যাথলজির মালিক হারুন’র মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান রিপা...