ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প বিষয়ে অবহিতকরণ সেমিনার কোম্পানীগঞ্জে অনুষ্ঠিত

Date:

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:: ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কোম্পানীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে অবহিতকরণ সেমিনার।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) দুপুর ২টায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে এ সেমিনার আয়োজন করে ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক জলবায়ু পরিবর্তন  ও স্বাস্থ্য প্রকল্পের (সিসিএইচ) অফিসার সাদিয়া সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল আহাদ।

এসময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির (টিবি) অফিসার সনাতন তালুকদার, ব্র্যাক প্রবাস বন্ধু ফোরাম–২ ও কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এএইচএম মান্নান মুন্না, ব্র্যাক প্রবাস বন্ধু ফোরাম–২ সহসভাপতি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ বেলায়েত হোসেন, স্বাস্থ্য পরিদর্শক নূর আহম্মদ, ব্র্যাক টিবি ফিল্ড অর্গানাইজার আব্দুল জলিল, ব্র্যাক এমটি (ল্যাব) বলরাম ভৌজ ও কামরুল হাসান মোর্শেদ, এবং প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় মাঠপর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। ব্র্যাকের এই প্রকল্পের মাধ্যমে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া সহ ১২টি মশাবাহিত ও জলবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ প্রকল্পের আওতায় উঠান বৈঠক, মাইকিং, কমিউনিটি ক্লিনিক মিটিং এবং ইমার্জেন্সি রেসপন্স টিম গঠনসহ নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা ইতোমধ্যে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জসহ বিভিন্ন উপজেলায় বাস্তবায়ন হচ্ছে।

বক্তারা আরো বলেন, জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব মোকাবিলায় রেফারেল লিংকেজ তৈরি ও সমন্বিত প্রচেষ্টা জোরদারের আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালী-৫ আসনে নির্বাচন কমিশনের নীরবতা নিয়ে জামায়াত প্রার্থীর অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালী-৫...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথ বাহীনীর টহল ও ভোট কেন্দ্র পরিদর্শন

নোয়াখালী প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু,...

কোম্পানীগঞ্জে ৩য় ও ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি:জাতীয় বেতন কমিশন ২০২৫-এর সুপারিশ অনুযায়ী নবম পে-স্কেল...

নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম: CPF Computer Learning Centerঠিকানা: সিরাজপুর, নোয়াখালীরগ্রামীণ ও...