রামপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ইকবাল বাহার চৌধুরী ফলাফল প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন

Date:

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :মঙ্গলবার (৮ফেব্রুয়ারি) সকাল ১১টায় বামনী বাজারস্থ নির্বাচনী কার্যালয়ে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেছেন ৬নং রামপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইকবাল বাহার চৌধুরী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ নির্বাচন একটি কলংকিত নির্বাচন হয়েছে।  মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব আমাদেরকে নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিলেও ভাগিনাকে জিতানোর জন্য অর্থ দিয়ে প্রশাসনকে আমার বিরুদ্ধে অবস্থান নেয়া হয়েছে। বিশেষ করে নির্বাচনের তিনদিন আগ থেকে কোটি কোটি টাকা দিয়ে ভোটরাদের কিনে নেয়া হয়েছে। ভোটের আগের দিন রাতে প্রশাসনকে অর্থ দিয়ে কিনে নেয়া হয়েছে। স্ট্রাইকিং ফোর্স-বিজিবি সহ সবাই আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমার কর্মী-এজেন্টদের বের করে দেয়া হয়েছে। ভোটারদের আনা নেয়ার জন্য আমার ৯৫টি রিক্সার চাবী নিয়ে নেয়া হয়েছে। কিন্তু আনারস প্রতীকের চাবী নেয়া হয়নি। অবাধ-সুষ্ঠু নির্বাচনের নামে ব্যালটে সীল মারা হয়েছে, ব্যালটের সিরিয়ালের সাথে কোন মিল ছিল না। আমি অনতিবিলম্বে পুননির্বাচনের দাবী করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বসুরহাটে মেয়াদোত্তীর্ণ সার-বীজ বিক্রির প্রস্তুতি, দুই ব্যবসায়ীকে জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে মেয়াদোত্তীর্ণ সার, বীজ, কীটনাশক...

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি নিহত, পরকীয়াজনিত বিরোধের অভিযোগ; বাংলাদেশি এক ব্যক্তির ছবি প্রকাশ

কোম্পানীগঞ্জ( নোয়াখালী) প্রতিনিধি:ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে...

বসুরহাটে আবারো দুই হোটেলকে ৩৫ হাজার টাকা জরিমানা করলো নির্বাহী ম্যাজিস্ট্রেট

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে লাইসেন্স ছাড়া হোটেল পরিচালনা...

কোম্পানীগঞ্জে দুই প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ ও ধ্বংস

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর...