লক্ষ্মীপুরে উপজেলা-পৌরসভায় জামায়াতের আমির নির্বাচিত

Date:

লক্ষ্মীপুর প্রতিনিধি :: লক্ষ্মীপুরে উপজেলা ও পৌরসভা জামায়াতের নির্বাচিত আমিরদের শপথ করানো হয়েছে। এর মধ্যে পাঁচটি উপজেলা, চারটি পৌরসভা ও একটি থানা কমিটির আমির শপথ গ্রহণ করেন। ২০২৫-২৬ সেশনের জন্য তাদের নির্বাচিত করা হয়।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে শহরের সমসেরাবাদ এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হয়৷ এসময় জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভুঁইয়া তাদের শপথ বাক্য পাঠ করান।

দায়িত্বপ্রাপ্ত আমিররা হলেন- সদর উপজেলায় হুমায়ুন কবির, লক্ষ্মীপুর পৌরসভায় আবুল ফারাহ নিশান, রামগঞ্জ উপজেলায় নাজমুল হাসান পাটওয়ারী, রামগঞ্জ পৌরসভায় হাসান বান্না, রায়পুর উপজেলায় সাইয়্যেদ নাজমুল হুদা, রায়পুর পৌরসভায় হাফেজ ফজলুল করিম, চন্দ্রগঞ্জ থানায় নুর মোহাম্মদ রাসেল, কমলনগর উপজেলায় আবুল খায়ের, রামগতি উপজেলায় আব্দুর রহিম ও রামগতি পৌরসভায় আবুল খায়ের।

২০২৫-২৬ সেশনের তারা স্ব স্ব উপজেলা ও পৌরসভায় আমির হিসেবে জামায়াতে ইসলামীর দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, সম্প্রতি জামায়াতের জেলা নির্বাচন বিভাগ স্ব-স্ব উপজেলা ও পৌরসভার রোকনদের প্রত্যক্ষ ভোট গ্রহণ করে। পরে জেলা আমিরের কাছে ফলাফল হস্তান্তর করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে...

ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে হৃদরোগে রিপা প্যাথলজির মালিক হারুন’র মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান রিপা...

চরপার্বতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান জামাল বাহার

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে...

কোম্পানীগঞ্জে ৯৭.৬৯ বিসিএফ গ্যাসের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হবে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ...