লক্ষ্মীপুরে জ্বরে একজনের মৃত্যু, ৩ বাড়ি লকডাউন

Date:

লক্ষীপুর সংবাদদাতা :: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় জ্বরে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক ব্যক্তি (৪০) নিজের বাড়িতে মারা গেছেন। তিনি কয়েক দিন জেলার বাইরে অবস্থান করেছিলেন। এ ঘটনায় গতকাল রাত ১০টার দিকে তিনটি বাড়ির ১২টি ঘর লকডাউন করে প্রশাসন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না জানতে নমুনা পরীক্ষা করা হবে।

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু তাহের বলেন, ওই ব্যক্তির জ্বর ছিল। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, তা বলা যাচ্ছে না। সতর্কতার অংশ হিসেবে মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়েছে। গতকাল রাতে স্বাস্থ্য বিভাগের বিশেষ ব্যবস্থায় তাঁকে দাফন করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলায় এখন পর্যন্ত দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাঁরা রামগঞ্জ ও রামগতি উপজেলার বাসিন্দা। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত সোমবার সকাল ছয়টা থেকে লক্ষ্মীপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়। জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল গত রোববার বিকেলে লকডাউনের ঘোষণা দেন। অনির্দিষ্টকালের জন্য এই লকডাউন ঘোষণা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

এক স্বপ্নের ফেরিওয়ালা গোলাম ছারওয়ার মিশু, স্বপ্ন দেখেন আলোকিত সিরাজপুর গড়ার

টাইম ডেস্ক:কেউ রাজনীতি করেন ক্ষমতার জন্য, কেউ ব্যক্তিগত স্বার্থে।...

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে ৫৮৮ কোটি টাকার প্রকল্প, নীরব পানি উন্নয়ন বোর্ড!

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ প্রকল্পে...

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে...

ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে হৃদরোগে রিপা প্যাথলজির মালিক হারুন’র মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান রিপা...