সুবর্ণচরে পানিতে ডুবে শিশু ও বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

Date:

সুবর্ণচর (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর সুবর্ণচরে লাইবা জাহান (৫) নামে এক শিশু পুকুরের পানিতে ডুবে এবং বিদ্যুৎপৃষ্ট হয়ে দেবু সূত্রধর (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যার সময় নিজ বাড়ির পুকুরে পড়ে শিশুটি ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর ফায়ার সার্ভিসের সদস্যরা রাত ৯টার সময় শিশুটির মরদেহ উদ্ধার করে। সে উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামের ভূইয়ার হাটের এলাকার দিলাল’র মেয়ে।

অপরদিকে, সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের বিদ্যুৎপৃষ্ট হয়ে দেবু সূত্র ধর (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে একই ইউনিয়নের হাজীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
সে পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামের নান্টু সূত্রধর’র ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তার বাড়ির বিদ্যুৎ সরবরাহ লাইনে সমস্যা করায় সে নিজে বিদ্যুতের খুঁটিতে উঠে ঠিক করার চেষ্টা করে। পরে শরীরে বিদ্যুতের শক লেগে সে খুঁটির উপরে ঝুলে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরজব্বার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) মো.ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

এক স্বপ্নের ফেরিওয়ালা গোলাম ছারওয়ার মিশু, স্বপ্ন দেখেন আলোকিত সিরাজপুর গড়ার

টাইম ডেস্ক:কেউ রাজনীতি করেন ক্ষমতার জন্য, কেউ ব্যক্তিগত স্বার্থে।...

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে ৫৮৮ কোটি টাকার প্রকল্প, নীরব পানি উন্নয়ন বোর্ড!

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ প্রকল্পে...

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে...

ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে হৃদরোগে রিপা প্যাথলজির মালিক হারুন’র মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান রিপা...