সোনাইমুড়ীতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুল ছাত্রীর মাকে কুপিয়ে জখম

Date:

সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা ::  নোয়াখালীর সোনাইমুড়ীর রথী গ্রামে দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুল ছাত্রীর মা  তাসলিমাকে কুপিয়ে আহত কারার ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও এখনো আসামিরা গ্রেফতার হয়নি। গুরুত্বর অবস্থায় তাসলিমা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার মাথায় আঠারটি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (২ ডিসেম্বর) বিকালে হাসপাতালে আহত তাসলিমা ও তার স্কুল ছাত্রী জানান, বখাটে মোশারফ প্রায়ই তাকে ইভটিজিং করে আসছে। বিষয়টি ছাত্রী তার পরিবারকে জানালে সে আরও ক্ষিপ্ত যায়। সোমবার  ভুক্তভোগীর মা ইভটিজিংয়ের প্রতিবাদ করলে তাকে মোশারফ, রাহাত ও হৃদয় ক্ষিপ্ত হয়ে দা দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর আহত করে এবং তার গায়ে গরম পানি ঢেলে দেয়।পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার মাথায় আঠারটি সেলাই দেওয়া হয়েছে। এ ঘটনায় সোনাইমুড়ী থানায়  তসলিমা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। কিন্তুু ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও বখাটেদের পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি।

সোনাইমুড়ী থানার ওসি গিয়াস উদ্দিন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের  চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও জেলার সকল...

ক্যাশ ভল্টের ৬০ লাখ টাকা আত্মসাৎ, তিনজন কারাগারে

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে অবস্থিত ‘এস বি...

নোয়াখালী জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন তত্ত্বাবধায়ক ক্লোজড, সিভিল সার্জনকে অতিরিক্ত দায়িত্ব

নোয়াখালী প্রতিনিধি:প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল...

কোম্পানীগঞ্জে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির...