ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি, কেবিনে স্থানান্তর

Date:

নিউজ ডেস্ক :: শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

শনিবার দুপুরের দিকে তাকে কেবিনে স্থানান্তর করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের।ওবায়দুল কাদের সুস্থ আছেন জানিয়ে তিনি বলেন, করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা তাকে দুইদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

হঠাৎ শ্বাসকষ্টজনিত অসুস্থতার কারণে ৩১ জানুয়ারি ওবায়দুল কাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ওবায়দুল কাদেরের শ্বাসকষ্ট কমে যা যাওয়ার পাশাপাশি রক্তচাপও স্বাভাবিক রয়েছে। এরপর ২৪ ঘণ্টা তাকে বিএসএমএমইউ কার্ডিওলজি বিভাগের সিসিইউ রাখা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...

নোয়াখালীর ৫টি আসনে বিএনপির বিজয়, একটিতে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে...

নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষ প্রতীকের ফখরুল বিজয়ী

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫...