কাদের মির্জার শ্যালক সিরাজ চেয়ারম্যান গ্রেফতার

Date:

কবিরহাট প্রতিনিধি:

নোয়াখালীর বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার শ্যালক কবিরহাটের নরোত্তমপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম সিরাজ উল্যাহকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে তাকে জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এর আগে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে সিরাজকে গ্রেফতার করা হয়।

চেয়ারম্যান একেএম সিরাজ উল্যাহ নরোত্তমপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সিরাজ উল্যাহর বিরুদ্ধে একটি সিআর মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ডসহ ৩৩ লাখ টাকা জরিমানা ও আরও তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের তালতো ভাই এবং কাদের মির্জার শ্যালক পরিচয়ে এতদিন আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এলাকায় চেয়ারম্যান হিসেবে দাপিয়ে বেড়াতেন তিনি।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।তিনি বলেন, গোপন তথ্যে আসামি সিরাজ উল্যাহকে চট্টগ্রাম থেকে গ্রেফতারের পর সাজাসহ চার পরোয়ানায় আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালী-৫ আসনে নির্বাচন কমিশনের নীরবতা নিয়ে জামায়াত প্রার্থীর অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালী-৫...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথ বাহীনীর টহল ও ভোট কেন্দ্র পরিদর্শন

নোয়াখালী প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু,...

কোম্পানীগঞ্জে ৩য় ও ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি:জাতীয় বেতন কমিশন ২০২৫-এর সুপারিশ অনুযায়ী নবম পে-স্কেল...

নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম: CPF Computer Learning Centerঠিকানা: সিরাজপুর, নোয়াখালীরগ্রামীণ ও...