কোম্পানীগঞ্জের সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

Date:

www.noakhalitimes.com

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে আহত আহসান উল্যাহ (৩২) নামে এক যুবক ১০দিন মৃত্যুর সাথে লড়াই করে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চরএলাহী ইউনিয়ন চেয়ারম্যান আবদুর রাজ্জাক। এর আগে গত ২৯ মার্চ বুধবার বসুরহাট-ফেনী সড়কের মহাজন দীঘি এলাকায় বাসের সাথে মোটরসাইকেল সংঘর্ষে তিনি আহত হন।

নিহত আহসান উপজেলার চরএলাহী  ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি মটরসাইকেল যোগে যাত্রী আনা-নেয়ার কাজে কর্মরত ছিলেন।

জানা যায়, ঘটনার দিন সকালে যাত্রী নিয়ে বসুরহাট-ফেনী সড়কে যাওয়ার সময় বাসের সাথে সংঘর্ষে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেলে নেয়া হয়। ১০ দিন মৃত্যুর সাথে লড়াই করে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১০ টার দিকে মারা যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...

নোয়াখালীর ৫টি আসনে বিএনপির বিজয়, একটিতে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে...

নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষ প্রতীকের ফখরুল বিজয়ী

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫...