কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান সাজুর মৃত্যুতে প্রধানমন্ত্রী ও ওবায়দুল কাদেরের শোক

Date:

বিশেষ প্রতিবেদক :: নোয়াখালীর বসুরহাট পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান সাজুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার এক বিবৃতিতে এ শোক জানান প্রধানমন্ত্রী।

বিবৃতিতে তিনি মরহুম মিজানুর রহমান সাজুর পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

পৃথক এক বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাজুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি মরহুম মিজানুর রহমান সাজুর পবিত্র আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মিজানুর রহমান সাজু শনিবার ভোর ৫টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন কিডনিজনিত অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবননোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীতে পৃথক দুই ঘটনায়...

২০০৮ সালে আমার সাংবাদিকতার হাতে খড়ি-মেছবাহ উদ্দীন

প্রথমেই কৃতজ্ঞতা জানাই দৈনিক জাতীয় নিশান সংশ্লিষ্ট সকলকে। এরপর...

নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর সদর উপজেলায় মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে মো.নিরব...

সহস্রাধিক শিক্ষার্থী ও শিক্ষকদের ফ্রি স্বাস্থ্য সেবা দিলো “স্বর্ণালী প্রভাত”

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে দ্বিতীয় দিনের মতো প্রায় অর্ধ সহস্রাধিক...