কোম্পানীগঞ্জে ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায় প্রস্তুত রয়েছে ৪৬টি সাইক্লোন সেন্টার, ৩টি মুজিব কিল্লা

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায় প্রস্তুত রয়েছে ৪৬টি সাইক্লোন সেন্টার, ৩টি মুজিব কিল্লা, সতর্কতা থাকতে উপকূল এলাকায় মাইকিং করছে রেডক্রিসেন্ট সদস্যরা।

মঙ্গলবার (২৪ অক্টোবর) এমন তথ্য নিশ্চিত করেছে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবা উল আলম ভুঁইয়া।কোম্পানীগঞ্জ দূর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তর এছাড়া সব সাইক্লোন সেন্টার, মুজিব কেল্লা উপকূলের আশপাশের সব বিদ্যালয়ের প্রধান বহুতল ভবনও প্রস্তুত রাখা হয়েছে।

রাত ৮টার মধ্যে উপকূলের চর এলাহী ইউনিয়ন, মুছাপুর ইউনিয়ন, চরফকিরা ইউনিয়নের ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে আশ্রয়কেন্দ্রে আসার নির্দেশনা দিয়েছেন উপজেলা প্রশাসন। কোষ্টগার্ড সদস্যরা বামনীয়া নদীর গভীরে থাকা অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত নদীর তীরে থাকতে বলা হয়েছে। যাতে অতি অল্প সময়ের নির্দেশ তারা নিরাপদ আশ্রয়ে যেতে পারে। সেই সঙ্গে তাদের নদীতে বিচরণ না করতে বলা হয়েছে।

সকাল থেকে কোম্পানীগঞ্জে সারাদিন থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও সন্ধ্যার দিকে বৃষ্টি দেখা যায়নি। তবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...

নোয়াখালীর ৫টি আসনে বিএনপির বিজয়, একটিতে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে...

নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষ প্রতীকের ফখরুল বিজয়ী

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫...