কোম্পানীগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে হতাহতদের সম্মাননা প্রদান

Date:

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের নগদ অর্থসহ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

এতে গণঅভ্যুত্থানে নিহত আবু বক্কর ছিদ্দিকের পরিবার এবং আহত ইফরাতুল হাসান রাহিম, মো. ইউসুফ নবী, জাকের হোসেন ও মো. নুর হোসেনকে সম্মাননা দেওয়া হয়।

আহত ইফরাতুল হাসান রাহিম বলেন, আমাদের আত্মত্যাগ দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমরা চাই সকল মতবিরোধ ভুলে সবার প্রচেষ্টায় ঐক্য আর সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠবে।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম বলেন, ছাত্র-জনতার আন্দোলনে শত শত শহীদের রক্তের বিনিময়ে বৈষম্যহীন বাংলাদেশ পেয়েছি। আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

এতে আরও বক্তব্য রাখেন, স্থানীয় সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ আসিফ, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌর বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, বসুরহাট পৌর জামায়াতের আমির মোশাররফ হোসাইন, ছাত্র সমন্বয়ক আরিফুল ইসলাম, জোবায়ের সোহেল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...

নোয়াখালীর ৫টি আসনে বিএনপির বিজয়, একটিতে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে...

নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষ প্রতীকের ফখরুল বিজয়ী

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫...