কোম্পানীগঞ্জে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি ::সারাদেশের ন্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আজ শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন।

রোববার সকাল ৯ টায় উপজেলার ফয়জুন্নেসা আহমেদ ফাউন্ডেশন মাল্টিলিংগুয়াল স্কুল এন্ড কলেজে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সেলিম,আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার আবদুল আহাদ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তর সূত্রে জানা যায়, উপজেলায় থাকা কিন্ডারগার্টেন, সরকারী প্রাথমিক বিদ্যালয়, নুরানী মাদ্রাসা, কওমী ইবতেদায়ী ও হাফেজীয়া মাদ্রাসাসহ ৩৩৯ টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ৩৯৪ টি কেন্দ্রে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৯৪ হাজার ১৩০ জনকে এবার টাইফয়েড টিকাদানের আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা হচ্ছে। টানা ১৮ দিন চলবে এ কর্মসূচি। প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী ৮ দিন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সেলিম বলেন‘ উপজেলার প্রতিটি শিশুকে টাইফয়েডের টিকার আওতায় আনতে আমরা কাজ করে যাচ্ছি। আজ শুরু হওয়া এই টিকাদান কর্মসূচি আগামী ১৮ দিন চলমান থাকবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে কৃষকের মাঝে আউশের বীজ ও সার বিতরণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কৃষি প্রণোদনা...

কোম্পানীগঞ্জে তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের পরীক্ষা উপকরণ বিতরণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন...

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে উৎসবমুখর পরিবেশে উদযাপিত...

পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব ও আত্মপরিচয়ের দীপ্তি!

পহেলা বৈশাখ—একটি দিনের নাম নয়, এটি বাঙালির হৃদয়ের এক...