কোম্পানীগঞ্জে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফ্রি মেডকেল ক্যাম্প’র মাধ্যমে পাঁচ শতাধিক সেবা প্রত্যাশিদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন সেচ্ছাসেবী সংগঠন “স্বর্ণালী প্রভাত”।

শনিবার (২৮ মার্চ) উপজেলার চরহাজারী ইউনিয়নে জিয়াউল হক বিএসসি’র বাড়িতে দিনব্যাপী ইসলাম করীম ফাউন্ডেশনের সার্বিক তত্বাবধানে প্রায় অর্ধ সহস্রাধিক স্থানীয় সকল বয়সের নারী, পুরুষ রোগীদের সম্পূর্ণ পৃথক পৃথক অভিজ্ঞ চিকিৎসক দ্বারা এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এতে পুরুষ সেবা প্রত্যাশিদের যাবতীয় সমস্যায় চিকিৎসা প্রদান করেন,নোয়াখালী জেনারেল হাসপাতালের মেডিসিন ও সার্জারী বিশেষজ্ঞ ডাক্তার মোঃ আব্দুর রহীম ও নারী সেবা প্রত্যাশিদের চিকিৎসা প্রদান করেন, গাইনি প্রসূতি স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও সার্জারি -ডাক্তার বিবি তাহেরা সোনিয়া।

এছাড়াও স্বর্ণালী প্রভাতের ফ্রি মেডিকেল ক্যাম্পে নারী পুরুষ ও শিশু সেবা প্রত্যাশিদের জন্য ব্লাডগ্রুপিং, ডায়াবেটিস গ্রুপিং পরীক্ষা, রক্তচাপ চেকিং ও বিএমআই সেবা সহ যাবতীয় সেবা সম্পূর্ণ ফ্রিতে ব্যবস্থাপত্র প্রদান করেন।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইসলাম করীম ফাউন্ডেশনের প্রতিনিধি ও বিশিষ্ট সমাজ সেবক গাজী মোহাম্মদ আলমগীর, মোঃ আইয়ুব আলী, স্বর্ণালী প্রভাত সংগঠনের ফাউণ্ডার সদস্য ইসরাত জাহান ফাহি, ফাউণ্ডার সদস্য আব্দুল্লাহ আল সাওয়াল, ফাউণ্ডার আবু বকর সিদ্দিক, মোঃ আজগরসহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ।

ইসলাম করিম ফাউণ্ডেশন’র ফাউণ্ডার ড. নুরুল করিম বলেন, আজকের এই বিশেষ মেডিকেল ক্যাম্প শুধু একটি কর্মসূচি নয়—এটি আমাদের হৃদয়ের গভীর থেকে উঠে আসা এক মানবিক অঙ্গীকার। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো কেবল সামাজিক দায়িত্ব নয়, এটি আমাদের আত্মার তৃপ্তি, এটি এক মহান ইবাদত। এদিকে তিনি চিকিৎসক, স্বেচ্ছাসেবক এবং স্বর্ণালী প্রভাত’র সকল সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজনীতি নয়, আমি একজন প্রকৃতিপ্রেমী- লন্ডন থেকে নুরুল করিম...

রাজনীতি নয়, আমি একজন প্রকৃতিপ্রেমী- লন্ডন থেকে নুরুল করিম

বার্মিংহাম থেকে সরাসরি নামুর পর্যন্ত আমার গাড়ি চালিয়ে যাওয়ার...

মুছাপুরে বজ্রপাতে হতাহত পরিবারের পাশে দাঁড়ালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুর রহিম

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে নদীতে মাছ...

কোম্পানীগঞ্জে পুকুরের কচুরিপানা থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানি...