কোম্পানীগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে আহত-৬

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মাইক্রোবাসের সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬জন আহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের টেকের বাজার এলাকায় বসুরহাট-রাস্তারমাথা সড়কে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

আহতরা হলেন, মানিক (৪৮), ময়না (৪০), লিজা (২৬), সুমাইয়া (২৪), অয়ন (১১), আব্দুল আজিজ (৩৫)। আহতদেরকে কোম্পানীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে গুরুতর আহত মানিক, ময়না ও সুমাইয়াকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 

স্থানীয়রা জানান, ‘আহতরা ব্যাটারিচালিত অটোরিকশায় বামনী বাজার যাচ্ছিলেন। এ সময় টেকের বাজার এলাকায় দ্রুতগতির মাইক্রোবাসটির সাথে অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে।’

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মাইক্রোবাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...

নোয়াখালীর ৫টি আসনে বিএনপির বিজয়, একটিতে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে...

নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষ প্রতীকের ফখরুল বিজয়ী

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫...