কোম্পানীগঞ্জে ৩শ’ শিক্ষার্থীর বিনামূল্যে ফ্রিল্যান্সিং কোর্স

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা :
নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলায় হানিফ আমেরিকান সিটির সৌজন্যে এবং ওমর আলী রাজ’র অর্থায়নে কোম্পানীগঞ্জ উপজেলা ও কবিরহাট উপজেলার প্রায় ৩শ’ শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্যোক্তা ওমর আলী রাজ’র সভাপতিত্বে অনুষ্ঠাসে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম। বিশেষ অতিথি ছিলেন বসুরহাট পৌরসভার জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইন।
কোর্সটির ভেন্যু নির্বাচিত হয়েছে কোম্পানীগঞ্জর স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান প্রিমিয়ার কম্পিউটার ইনস্টিটিউট এবং ৬মাস মেয়াদী পুরো কোর্সটির কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের সিইও মোঃ গিয়াস উদ্দিন রুবেল। শিক্ষার্থীদের ট্রনিংয়ের জন্য থাকছেন ফেনী ও ঢাকার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী। সোর্স শেষে শিক্ষার্থীদের সনদ ও প্রয়োজনীয় সকল আইটি সাপোর্ট দেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজিবী দলের সিনিয়র সহ-সভাপতি মো: সিরাজ, সমাজ সেবক মো: জয়নাল আবেদীন হাজারী, কনটেন্ট ক্রিয়েটর মো: ফরহাদুল ইসলাম পাবেল, জাহিদ হাসান ফাহিম, জহিরুল ইসলাম রাসেল প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...

নোয়াখালীর ৫টি আসনে বিএনপির বিজয়, একটিতে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে...

নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষ প্রতীকের ফখরুল বিজয়ী

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫...