চাটখিলে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলা শুরু

Date:


মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালী চাটখিল উপজেলা প্রশাসনের আয়োজনে আজ রবিবার সকাল ১১ ঘটিকায় জেলা পরিষদ অডিটরিয়ামে স্থানীয় সরকার দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলায় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ও চাটখিল মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী-১ চাটখিল সোনাইমুড়ি আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিম।
তিনি জনপ্রতিনিধিদের উদ্যেশ্য করে বলেন, গ্রামের মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না। মানুষের সাথে খারাপ ব্যবহার করলে মানুষ তা সারা জীবন মনে রাখে বলেও তিনি জানান। তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশ্য করে আরো বলেন, জনপ্রতিনিধিদের সম্মানী বৃদ্ধি হওয়া প্রয়োজন। বর্তমান প্রেক্ষাপটে জনপ্রতিনিধিরা মাত্র ১০ হাজার টাকা সম্মানি পায়। আমার মতে, তাদের নূন্যতম সম্মানী ৩০ হাজার টাকা হওয়া উচিৎ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, খিলপাড়া ইউপির চেয়ারম্যান আলমগীর হোসেন, নোয়াখলা ইউপির চেয়ারম্যান হাজী মোঃ মানিক, হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউপির চেয়ারম্যান এইচ.এম বাকি বিল্লাহ, রামনারায়নপুর ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ বাহার, উপজেলা প্রকৌশলী রাহাত আমিন পাটোয়ারী প্রমুখ।
উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলায় সর্বমোট একটি মিডিয়া কর্ণার সহ মোট ১৪টি স্টলের বসানো হয়। এছাড়াও প্রতিদিন কুইজের ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...

নোয়াখালীর ৫টি আসনে বিএনপির বিজয়, একটিতে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে...

নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষ প্রতীকের ফখরুল বিজয়ী

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫...