ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ, দাপট থাকবে যতদিন

Date:

টাইম ডেস্ক :
সাপ্তাহ শেষে বৃহস্পতি ও শুক্রবার দেশের বিভিন্ন স্থানের ওপর দিয়ে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। বিশেষ করে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে শীতের প্রকোপ বেশি থাকতে পারে। আগামী সোমবার পর্যন্ত একই ধরনের পরিস্থিতি থাকার কথা জানিয়েছেন আবহাওয়াসংশ্লিষ্টরা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় আবহাওয়াবিদ ড. ওমর ফারুক খবরের কাগজকে বলেন, আগামী ৯ ও ১০ তারিখের দিকে তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলে শীতের অনুভূতি বেশি থাকতে পারে। সে হিসেবে রংপুর ও রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগের যশোর ও কুষ্টিয়ায় শীতের দাপট থাকতে পারে। এই অবস্থা চলতে পারে আগামী ১৩ তারিখ পর্যন্ত। এরপর থেকে আবার তাপমাত্রা বাড়তে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস।

সন্ধ্যা ৬টার পর থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। রাতের তাপমাত্রা সামান্য এবং দিনের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ঘন কুয়াশা থাকতে পারে। আগামীকাল বুধবারও দিনগত রাতের তাপমাত্রাও ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। আগামী বৃহস্পতিবার রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। অধিকাংশ স্থানের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে চলে আসতে পারে, যা মৃদু শৈত্যপ্রবাহের আওতায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে পুকুরের কচুরিপানা থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানি...

মুছাপুর রেগুলেটর নির্মাণ হলে কর্মসংস্থান ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে

স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি...

মুছাপুরে নতুন করে রেগুলেটর নির্মাণ হলে বদলে যাবে নোয়াখালীসহ উপকূলের অর্থনীতি

মুছাপুরে পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি,...

কোম্পানীগঞ্জে অবৈধ বালুবাহী ড্রামট্রাকের বিরুদ্ধে অভিযান: ৫ চালককে অর্থ দণ্ডিত, ৪ জনের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধ বালুবাহী ও ওভারলোড ড্রামট্রাকের...