নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

Date:

সদর (নোয়াখালী) প্রতিনিধি ::  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানীমূলক মামলা এবং দলীয় বিভিন্ন পর্যায়ের নেতকর্মীদের মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপিসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পুলিশ বেষ্টনীর মধ্যে নোয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে শহর বিএনপির সভাপতি আবু নাছেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যাহ বাহার হিরণ, সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন প্রমূখ।

সমাবেশে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে মিথ্যা ও হয়রানীমুলক মামলায় কারাদন্ড প্রদান ও দলীয় বিভিন্ন পর্যায়ের নেতকর্মীদের মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে নব নির্বাচিত সংসদ সদস্যকে শিক্ষক সমিতির অভিনন্দন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামকে...

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...

নোয়াখালীর ৫টি আসনে বিএনপির বিজয়, একটিতে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে...