নোয়াখালী-ফেনীর অপরাজনীতির কথা প্রধানমন্ত্রীকে বলেছি: কাদের মির্জা

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আমি দলের বাহিরে কিছু করতে পারবোনা। আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে আমার কথা হয়েছে। উনাকে নোয়াখালী- ফেনীর অপরাজনীতির কথা বলেছি।  বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় শপথ শেষে চট্রগ্রাম থেকে ফেরার পর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, উনি বলেছেন উনি দেখবেন। এজন্য আমার নেত্রীর প্রতি সম্মান প্রদর্শন করে সকালে আমার গাড়ি বহরে হামলার জের ধরে ঘোষিত হরতাল সহ সকল কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিচ্ছি। আমি আশা করি নেত্রী যেহেতেু প্রতিশ্রুতি দিয়েছেন। আমি দেখব। এর বাহিরে আমি কি কিছু বলতে পারি। নেত্রীর বাহিরে আমাদের কি কোন অস্তিত্ব আছে। আজকে আমরা দেখতে চাই নেত্রী আমাদের জন্য কি করে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম পাশা চৌধুরী রুমেল প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে নব নির্বাচিত সংসদ সদস্যকে শিক্ষক সমিতির অভিনন্দন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামকে...

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...

নোয়াখালীর ৫টি আসনে বিএনপির বিজয়, একটিতে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে...