নোয়াখালী সেটেলমেন্ট অফিস থেকে ৫ দালাল আটক

Date:

সদর (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালী জেলা শহরের সেটেলমেন্ট অফিস থেকে ৫ দালালকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ডিসেম্বর) বিকেলের দিকে নোয়াখালী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান ও দুদকের জেলা কার্যালয় নোয়াখালীর সহকারী পরিচালক মো. সুবেল আহম্মেদ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।
দন্ডপ্রাপ্তরা হচ্ছেন, নোয়াখালী সদর উপজেলার লক্ষীনারায়ণপুর এলাকার মো.আবদুর রহীম (৪৭), মনির হোসেন (৩৮), সাইফুল ইসলাম (৪৫), বাবুল মিয়া (৫৫), নুরুল ইসলাম (৩৯)। এ সময় নুর হোসেন নামে একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

দুদকের জেলা কার্যালয় নোয়াখালীর সহকারী পরিচালক মো. সুবেল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় আদালত পরিচালনায় সহযোগিতা করেন, সুধারাম মডেল থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালী-৫ আসনে নির্বাচন কমিশনের নীরবতা নিয়ে জামায়াত প্রার্থীর অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালী-৫...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথ বাহীনীর টহল ও ভোট কেন্দ্র পরিদর্শন

নোয়াখালী প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু,...

কোম্পানীগঞ্জে ৩য় ও ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি:জাতীয় বেতন কমিশন ২০২৫-এর সুপারিশ অনুযায়ী নবম পে-স্কেল...

নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম: CPF Computer Learning Centerঠিকানা: সিরাজপুর, নোয়াখালীরগ্রামীণ ও...