পুলিশ ছাড়া ওবায়দুল কাদেরকে রাজপথে নামার চ্যালেঞ্জ মির্জা আব্বাসের

Date:

নিউজ ডেস্ক :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপি আন্দোলন করার আগেই তো আপনারা ভয় পেয়ে গেছেন, গ্রেফতার করা শুরু করে দিয়েছেন। আপনারা যে দাঁতভাঙা জবাব দেবেন, আপনাদের কি কামড় দেয়ার সেই দাঁতগুলো আছে? এসময় তিনি ওবায়দুল কাদেরকে পুলিশ ছাড়া রাজপথে নামার চ্যালেঞ্জ ছুড়ে দেন।

সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।বরিশাল গৌরনদী উপজেলা ও পৌর বিএনপি এবং আগৈলঝাড়া উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় তিনি আরও বলেন, আমি চ্যালেঞ্জ করে বলে দিতে চাই-আওয়ামী লীগের ছোট্ট একটি মটরশুটি কামড় দেয়ার যোগ্যতাও নেই। পুলিশ- র‌্যাব-বিজিবি ছাড়া আওয়ামী লীগের পেটোয়া বাহিনীর ১ মিনিটও ক্ষমতায় থাকার ক্ষমতা নেই। গ্রেফতারের ভয়ে বিএনপির নেতাকর্মীরা গর্তে লুকিয়ে থাকে না। আমাদের ভয়ের কিছু নেই।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, পুলিশ ছাড়া এই আপনাদের ক্ষমতায় থাকার কোনো উপায় নেই। দল দিয়ে টিকে থাকবে, সেই দল আওয়ামী লীগ এখন আর নেই। শেখ মুজিবের আমলে যে আওয়ামী লীগ ছিল, সেই আওয়ামী লীগের কথা এখন আপনারা ভুলে যান, সেই আওয়ামী লীগকে আপনারা অনেক আগেই কবর দিয়ে দিয়েছেন। সেই আওয়ামী লীগকে আজকের আওয়ামী লীগ খেয়ে ফেলেছে। সাহস থাকলে পুলিশ ছাড়া রাজপথে আসেন।

প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...

নোয়াখালীর ৫টি আসনে বিএনপির বিজয়, একটিতে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে...

নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষ প্রতীকের ফখরুল বিজয়ী

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫...