বেগমগঞ্জে গুলি ও ইয়াবাসহ আটক ১

Date:

বেগমগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর বেগমগঞ্জে র‌্যাব-১১ অভিযান চালিয়ে  ফয়েজ (২১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। এসময়  ফয়েজের কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার হয় এবং তার সহযোগী মমিনের (২৮) বাসা তল্লাশি করে শটগানের ১২ বোর কার্তুজসহ আরো ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় মমিনের তাকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (০৪ মার্চ) রাতে উপজেলার গোপালপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ফয়েজ আলাইয়ারপুর ইউনিয়নের হাটখোলা বাড়ির বাবুলের ছেলে।

র‌্যাব-১১, সিপিসি-৩, লক্ষ্ণীপুর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে র‌্যাবের একটি দল বেগমগঞ্জের গোপালপুরে অভিযান চালিয়ে মাদক কারবারি ফয়েজকে আটক করে। পরে তার তথ্য অনুসারে,   গোপালপুর ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের বাবুল মঞ্জিলে তার থাকার কক্ষ থেকে আরো ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি শটগানের ১২ বোর কার্তুজ উদ্ধার করা হয়। এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানায় মাদক আইনে ও অস্ত্র আইনে পৃথক পৃথক এজাহার দায়ের করা হয়েছে।

জানা যায়, পলাতক মাদক কারবারি মমিন একজন অস্ত্রধারী সন্ত্রাসী। ফয়েজ আর মমিন দীর্ঘদিন পরস্পর যোগসাজশে এলাকায় মাদক কারবার করে আসছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে নব নির্বাচিত সংসদ সদস্যকে শিক্ষক সমিতির অভিনন্দন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামকে...

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...

নোয়াখালীর ৫টি আসনে বিএনপির বিজয়, একটিতে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে...