সোনাইমুড়ীতে অস্রসহ তিন যুবক গ্রেফতার

Date:

সোনাইমুড়ী (নোায়াখালী) সংবাদদাতা :: (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের নবগ্রাম থেকে অস্রসহ তিন যুবককে গ্রেফতার করা হয়। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতাররা হলেন-সোনাইমুড়ীর দেওটি ইউনিয়নের নবগ্রামের গফুর মাস্টার বাড়ির মোয়াজ্জেম হোসেন খোকন (২৬), স্বরকান্তা গ্রামের আহমেদ হাজি বাড়ির আবু নাসের সজীব (২৪) ও পালপাড়া গ্রামের আবদুল বারেকের নতুন বাড়ির আমিনুল ইসলাম শাওন (২১)। 

তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি অত্যাধুনিক একনলা বন্দুক, চারটি কার্তুজ ও তিনটি মোবাইলফোন জব্দ করা হয়।

ওসি মো. হারুনুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নবগ্রামের ডেগা হাজি বাড়ির গেট থেকে অস্ত্র-গুলিসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...

নোয়াখালীর ৫টি আসনে বিএনপির বিজয়, একটিতে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে...

নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষ প্রতীকের ফখরুল বিজয়ী

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫...

নোয়াখালী-৫ আসনে নির্বাচন কমিশনের নীরবতা নিয়ে জামায়াত প্রার্থীর অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালী-৫...