কোম্পানীগঞ্জে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

Date:

www.noakhalitimes.com

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় রওশন আরা আক্তার মিতু (১৯) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার রাতে ওই এলাকার  ৮নং ওয়ার্ডে তার নানার বাড়ী হাজী ছেলামত উল্যার বাড়ী থেকে মিতুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মিতু বসুরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের আব্দুল হালিমের মেয়ে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজ ছাত্রী মিতু উপজেলার জৈতুন নাহার কাদের মহিলা কলেজে দ্বাদশের ছাত্রী ছিল। নানার বাড়ীতে থেকে সে  লেখাপড়া করত। সোমবার রাত সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। তার ঝুলন্ত লাশ দেখে পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশে সংবাদ দেয়।  

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালীর মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মুক্ত কলম:ত্যাগী মানে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাওয়া নয়, যোগ্যতাই নেতৃত্বের গুণাবলি

রাজনীতিতে ত্যাগের মূল্যায়ন হওয়া উচিত সময়, ভূমিকা ও মানুষের...

সন্তানের কর্মকাণ্ডে কতটা ঝুঁকিতে রাজনৈতিক নেতার ভাবমূর্তি:

মুক্তমত: বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা, প্রভাব ও রাজনৈতিক পরিচয়কে ঘিরে বিতর্ক...

প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াখালীর কৃতী সন্তান গোলাম হাবিবের সাক্ষাৎ

টাইম ডেস্ক:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার কৃতী সন্তান ও চরকাঁকড়া ইউনিয়নের...

দালালমুক্ত ভূমি অফিস গড়তে সর্বোচ্চ চেষ্টা করেছি: বিদায়ী এসিল্যান্ড রুবাইয়া

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে বিদায় নেওয়ার আগে...