বসুরহাট পাঠাগার’র আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

Date:


নোয়াখালী প্রতিনিধি:
কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার কেন্দ্রস্থলে শহীদ মিনারের পাদদেশে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বসুরহাট পাঠাগারের উদ্যোগে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বসুরহাট পাঠাগারের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে আয়োজিত এ প্রতিযোগিতায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন পাঠাগারের যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ সোহাগ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠাগারের উদ্যোক্তা শাহাদাৎ সোহাগ, সরকারি মাকসুদাহ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, মাকসুদাহ মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন নাহার, পৌর যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল, মুক্তিযোদ্ধা শহীদ কামাল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ উল্যা মিরাজ, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ফয়সল এবং পাঠাগারের উপদেষ্টা ও সাংস্কৃতিক কর্মী করিম।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শাহিদা মুক্তা, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী এএইচএম মান্নান মুন্না, হায়দার শাহীন ও নিশাদ।

অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অন্যান্যদের মাঝে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে যুবদল’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য যুব সমাবেশ

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য...

এইচএসসি পরীক্ষার ফলাফলে দুই উপজেলার মধ্যে বামনী ডিগ্রি কলেজ শীর্ষে

নোয়াখালী প্রতিনিধি:এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে কবিরহাট ও কোম্পানীগঞ্জ দুই...

কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ জেলেকে জরিমানা, জাল পুড়িয়ে ধ্বংস

কোম্পানীগঞ্জ (নোয়াখালী)সংবাদদাতা:নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে মেঘনা...

ফুটস্টেপস’র সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন

নিউজ ডেস্ক :: আজ (২৭ অক্টোবর) মিরপুরের ঐতিহ্যবাহী প্যারিস...